পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সীমানা পুনর্নির্ধারণ আইন,২০০২ –এর ১১ নম্বর ধারা এবং জনপ্রতিনিধিত্বমূলক আইন, ১৯৫০-এর ৯ নম্বর ধারার সংশোধনের জন্য অনুমোদন দিয়েছে| এর ফলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিধানসভা ও লোকসভা নির্বাচনী ক্ষেত্রের সীমানা পুনর্নির্ধারণ করতে পারবে| গত ৩১ জুলাই, ২০১৫-তে বাংলাদেশের ৫১ টি ছিটমহল এবং ভারতের ১১১ টি ছিটমহল পরস্পরের মধ্যে বিনিময়ের ফলে এই সীমানা পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দেয়| এই অনুমোদন সংবিধান (১০০ তম সংশোধনী) আইন,২০১৫ এর জন্য এবং সংসদে নির্বাচনী আইন (সংশোধনী) বিল,২০১৬ উত্থাপনের জন্য দেওয়া হয়েছে|
উল্লেখ্য: এক ঐতিহাসিক চুক্তি অনুসারে গত ৩১ জুলাই, ২০১৫ বাংলাদেশের ৫১ টি ছিটমহল এবং ভারতের ১১১ টি ছিটমহল পরস্পরের মধ্যে বিনিময়ের হয়| এর ফলে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভৌগলিক ও জন-সংখ্যাগত পরিবর্তন নিয়ে আসে| তাই নির্বাচন কমিশন এই এলাকার নির্বাচনী ক্ষেত্রের সীমানা পুনর্নির্ধারণের জন্য সংবিধানের ওই নির্দিষ্ট ধারাগুলি সংশোধনীর অনুরোধ জানায়| বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তা করা প্রয়োজন|
SK/AD/AGT