প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশের গোরক্ষপুর সফর করবেন। তিনি সেখান থেকে ‘পিএম-কিষাণ’ প্রকল্পের সূচনা করবেন।
গোরক্ষপুরে ফার্টিলাইজার কর্পোরেশনের মাঠে প্রধানমন্ত্রী ‘পিএম-কিষাণ’ প্রকল্পের সূচনা করবেন এবং নির্দিষ্ট কয়েকজন কৃষককে প্রথম কিস্তির অর্থ হিসেবে বৈদ্যুতিন উপায়ে ২,০০০ টাকা হস্তান্তর করবেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘পিএম-কিষাণ’ প্রকল্পের সুচনা ঘটবে।
প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শ্রী মোদী কয়েকজন কৃষকের হাতে শংসাপত্র তুলে দেবেন। এছাড়াও, ভিডিও সম্মেলনের মাধ্যমে প্রকল্পের সুবিধাভোগী কয়েকজন কৃষকের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (পিএম কিষাণ)
২০১৯-২০-র অন্তর্বর্তী বাজেটে গত ১ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা’ (পিএম-কিষাণ)-র কথা ঘোষণা করা হয়। প্রকল্পের আওতায় ২ হেক্টর পর্যন্ত জমির মালিকানা রয়েছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা দেওয়া হবে। মোট তিন কিস্তিতে ২,০০০ টাকা করে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি জমা করে দেওয়া হবে।
সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে প্রতি কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা পড়বে। এমনকি, এই ব্যবস্থার ফলে সমগ্র প্রক্রিয়ায় যেমন স্বচ্ছতা আসবে, তেমনই কৃষকদের সময়ও সাশ্রয় হবে।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় বাড়াতেই এই প্রকল্প চালু করা হয়েছে। মনে করা হচ্ছে, প্রকল্পের ফলে ১২ কোটিরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লাভবান হবেন।
আধুনিক কৃষি পদ্ধতি এবং সাজসরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আর্থিক চাহিদা মেটানোর এক পরিপূরক ব্যবস্থা হিসেবে ‘পিএম-কিষাণ’ প্রকল্পের সূচনা। এই প্রকল্পের ফলে মহাজনদের যাতাকল থেকে কৃষকদের মুক্তি ঘটবে। একইসঙ্গে কৃষিকাজের সঙ্গে তাঁদের যোগসূত্র উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
ভারত সরকারের ১০০ শতাংশ তহবিলপুষ্ট কেন্দ্রীয় স্তরের প্রকল্প হল ‘পিএম-কিষাণ’। বৈধ সুবিধাভোগীদের কাছে সুযোগ-সুবিধা হস্তান্তরের লক্ষ্যে গত ১ ডিসেম্বর থেকে এই প্রকল্প কার্যকর হচ্ছে।
প্রকল্পের নীতি-নির্দেশিকা অনুযায়ী, বৈধ কৃষক পরিবারগুলিকে চিহ্নিতকরণের দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত প্রশাসনগুলির।
প্রতি বছর তিন কিস্তির মাধ্যমে সুনিশ্চিত অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে ভারতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে ‘পিএম-কিষাণ’ প্রকল্প এক বিপ্লবের সূচনা করতে চলেছে। সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে এই প্রকল্পের রূপায়ণের ফলে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ জমা পড়বে। এর ফলে, মধ্যস্বত্ত্বভোগীদের হস্তক্ষেপ এবং দুর্নীতি দূর হবে। এককালীন ঋণ মকুব হিসেবে ‘পিএম-কিষাণ’ প্রকল্প ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপযোগী হয়ে উঠবে। দীর্ঘমেয়াদি ভিত্তিতে এই প্রকল্প কৃষকদের কাজের খোঁজে অন্যত্র যাওয়া রোধ করবে, এমনকি, কৃষি উৎপাদনশীলতা বাড়বে।
প্রধানমন্ত্রী গোরক্ষপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস বা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে এক জনসভাতেও তিনি ভাষণ দেবেন।
গোরক্ষপুরে প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্পের সূচনা করবেন তার মধ্যে গ্যাস পরিকাঠামো থেকে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি রয়েছে। উত্তরপ্রদেশের মানুষ এই প্রকল্পগুলি থেকে ব্যাপক লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।
SSS/BD/DM
PM @narendramodi will launch the Pradhan Mantri Kisan Nidhi (PM-KISAN) at Gorakhpur tomorrow. https://t.co/CgYA0F3bUM
— PMO India (@PMOIndia) February 23, 2019
Under PM-KISAN, Rs. 6,000 will be given per year to small and marginal farmer families who have a combined land holding or ownership of upto 2 hectares.
— PMO India (@PMOIndia) February 23, 2019
PM Modi will also lay the foundation stone and dedicate to the nation various development projects in Gorakhpur. These will benefit the people of Uttar Pradesh greatly.
— PMO India (@PMOIndia) February 23, 2019