Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় মূলধনী পণ্য নীতি অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় মূলধনী পণ্য নীতিটি আজ অনুমোদিত হল। ২০১৪-১৫ সালের ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার মূলধনী উৎপাদনের বিষয়টিকে ২০২৫ সালে ৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যেই মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। এর ফলে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ ৮০ লক্ষ ৪০ হাজার থেকে বেড়ে হবে ৩ কোটি।

এই নীতিটি রূপায়িত হলে ভারতকে বিশ্বমানের মূলধনী পণ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনাও সফল হয়ে উঠবে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির নীতি ও আদর্শ অনুসরণ করে তা হয়ে উঠবে সার্বিক নির্মাণ ও উৎপাদনশীলতার ক্ষেত্রে এক বিশেষ শক্তি।

PG/SKD/DM/