Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ম্যানিলায় আসিয়ান শিখর সম্মেলনের অবসরে ফিলিপিন্সের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ম্যানিলায় আসিয়ান শিখর সম্মেলনের অবসরে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড আর মার্কোস জুনিয়রের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বছর আসিয়ান-এর সভাপতিত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য ফিলিপিন্সকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ২০২৪ সাল থেকে আসিয়ান – এ ভারতের কান্ট্রি কোঅর্ডিনেটর বা 
সমন্বয়কারী দেশ হিসেবে ফিলিপিন্সের ভূমিকা প্রশংসা করেন তিনি। সেইসঙ্গে আসিয়ান-ভারত সম্পর্ক জোরদারে ফিলিপিন্সের ভূমিকারও প্রশংসা করেছেন।
নেতৃবৃন্দ ২০২৬ সালের সেপ্টেম্বরে নতুন দিল্লিতে ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে তাঁদের  বৈঠকের কথা উল্লেখ করেন। ঐ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী আসিয়ান-এর সভাপতি হিসেবে রাষ্ট্রপতি মার্কোস জুনিয়রকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ২০২৫ সালের আগস্ট মাসে রাষ্ট্রপতি মার্কোস জুনিয়রের রাষ্ট্রীয় সফরের সময় দুই দেশের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। এর আওতায় প্রতিরক্ষা ও নিরাপত্তা, মহাকাশ, রেল পরিকাঠামো, ফিনটেক এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার গতি বৃদ্ধি পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তার্জাতিক বিষয়গুলি নিয়েও মতবিনিময় করেছেন।

 

 

SC/AB/SB