Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলনের অবসরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদীর

ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলনের অবসরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদীর


নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬ 

 

ম্যানিলায় অনুষ্ঠিত ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তাঁরা। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ড সফরের সময় এই সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব-এর পর্যায়ে উন্নীত করা হয়েছিল। উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি ও ফিনটেক, সংস্কৃতি, পর্যটন এবং জনসম্পর্কসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার নানা দিক নিয়ে আলোচনা করেছেন। তাঁরা বিমস্টেক, আইওআরএ, মেকং-গঙ্গা সহযোগিতা এবং আসিয়ান-নেতৃত্বাধীন কাঠামোর মতো আঞ্চলিক ফোরামগুলিতে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় এবং নিজেদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ভারত ও থাইল্যান্ডের মধ্যে  দীর্ঘ পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে যা অভিন্ন সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য, জনসম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং আসিয়ানের সঙ্গে ভারতের সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের কাঠামোয় থাইল্যান্ড এক গুরুত্বপূর্ণ অংশীদার।

 

 

SC/AB/SB…