পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ প্রধানমন্ত্রী কৌশলবিকাশ যোজনা (পি.এম.কে.ভি.ওয়াই)-এর আওতায় আগামী চার বছরে ১ কোটি মানুষকে কর্মমুখী দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার জন্য ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। পি.এম.কে.ভি.ওয়াই ৬০ লক্ষ যুবককে নতুন করে প্রশিক্ষণ দেবে আর বাকি ৪০ লক্ষকে আগেকার জ্ঞানের স্বীকৃতি বাবদ (আর.পি.এল)অ-প্রথা-বর্হিভূত শিক্ষা অর্জনের স্বীকৃতি মূলক শংসাপত্র প্রদান করবে। তবে নতুন প্রশিক্ষণ এবং আর.পি.এল বরাদ্দ করার লক্ষমাত্রা পরিবর্তনশীল হতে পারে কার্যকরী এবং পরিচালনগত চাহিদার ভিত্তিতে।
শিক্ষার্থীদের আর্থিক সহায়তা হিসেবে ভ্রমণ ভাতা এবং থাকা-খাওয়ার খরচ ইত্যাদি দেওয়া হবে। নিয়োগ পরবর্তী সহায়তা প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর পদ্ধতিতে প্রাপকদের কাছে সরাসরি পৌঁছে যাবে। অধিকতর স্বচ্ছতা এবং সঠিকভাবে প্রাপকদের বেছে নেওয়ার জন্য প্রশিক্ষণের খরচ আধারের ভিত্তিতে প্রদান করা হবে। কর্মমুখী দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে শিল্প অনুসারী আদর্শের ভিত্তিতে জাতীয় কর্মমুখী দক্ষতা সংক্রান্ত যোগ্যতা কাঠামোর সঙ্গে সামঞ্জস্য অনুযায়ী।
কর্মমুখী দক্ষতার উন্নয়নে গঠিত মুখ্যমন্ত্রীদের উপগোষ্ঠীর সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারগুলিকেও পি.এম.কে.ভি.ওয়াই-এর আওতায় প্রকল্প ভিত্তিক দৃষ্টিভঙ্গী অনুযায়ী এই যোজনায় সামিল করা হবে মোট প্রশিক্ষণের ২৫ শতাংশ লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিয়ে। আর এই ২৫ শতাংশ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা বা বরাদ্দ সরাসরি রাজ্যগুলিকে দিয়ে দেওয়া হবে।
রোজগার মেলা এবং কৌশল শিবির ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের জড়ো করা, তদারকি এবং প্রশিক্ষণ পরবর্তী নিয়োগের ব্যবস্হা করা হবে। শিক্ষার্থীদের নিয়োগের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে এবং এক্ষেত্রে ইনসেনটিভের ব্যবস্হাও থাকবে। পি.এম.কে.ভি.ওয়াই দেশে কর্মমুখী দক্ষতার চাহিদা পূরণ ছাড়াও উপসাগরীয় দেশগুলি, ইউরোপ এবং অন্যান্য দেশে কর্মনিয়োগের ক্ষেত্রে প্রযুক্ত আন্তর্জাতিক মান অনুসারেও প্রশিক্ষণ দেবে। এই কর্মসূচীতে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের বৃত্তিও দেওয়া হবে।
PG/NS/S