Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ঊষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১০ জুন, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঊষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে কৃতজ্ঞতা জানিয়েছেন। বিগত ১২ বছরে যে সাফল্য অর্জিত হয়েছে, তা সামগ্রিক প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ১৪০ কোটি দেশবাসীর আশীর্বাদ তাঁর সবচেয়ে বড় শক্তি। শুভেচ্ছা বার্তায় পিএম জনমন এবং ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের উল্লেখ অত্যন্ত আনন্দের বিষয় বলে প্রধানমন্ত্রী মনে করেন। অন্ত্যোদয়ের আদর্শে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া সরকারের দায়বদ্ধতা বলে পুনরায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। 
এক্স পোস্টে প্রধানমন্ত্রী এই বার্তা দিয়েছেন। 

 

SC/AC/SB