Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জন্মবার্ষিকীতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা প্রদর্শন করেছেন।

এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, “জয়ললিতা জি’কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি… অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন নেত্রী এবং প্রশাসক হিসেবে অগণিত মানুষের হৃদয় ও মনে তিনি জায়গা করে নিয়েছেন। তাঁর জীবনযাত্রা অসীম সাহসিকতা ও সংকল্পের এক উদাহরণ। তামিলনাডুর মুখ্যমন্ত্রী হিসেবে জনকল্যাণ-ভিত্তিক প্রশাসনে তিনি খ্যাতি অর্জন করেছিলেন, যার প্রধান লক্ষ্য ছিল – নারী ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। তিনি জনদরদি এবং নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। তাঁর সঙ্গে আমার আলোচনার দিনগুলি আমি অত্যন্ত আনন্দের সঙ্গে স্মরণ করছি।

এই মাসে #MannKiBaat অনুষ্ঠানে তাঁর সম্বন্ধে আমি কী বলেছি, তা এই লিঙ্কগুলি থেকে দেখা যাবে – https://x.com/narendramodi/status/2026128009435193710?s=20

 

SC/AB/SB