Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী হাঙ্গেরিতে নির্বাচনে জয়ের জন্য শ্রী পিটার ম্যাগিয়ার-কে অভিনন্দন জানিয়েছেন


নয়াদিল্লি, ১৩ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শ্রী পিটার ম্যাগিয়ার এবং তিসজা পার্টিকে তাঁদের বিশাল নির্বাচনী জয়ের জন্য।

প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত এবং হাঙ্গেরি দৃঢ়মূল বন্ধুত্ব, সমমূল্যবোধ এবং দীর্ঘকালীন পারস্পরিক মর্যাদার দ্বারা আবদ্ধ। শ্রী মোদী বলেছেন যে, তিনি আগ্রহের সঙ্গে শ্রী ম্যাগিয়ারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছেন, যাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী হয় এবং গুরুত্বপূর্ণ ভারত-ইইউ কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া যায় দুই অঞ্চলে একই ধরনের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণের জন্য। 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন :

“আন্তরিক অভিনন্দন শ্রী ম্যাগিয়ার এবং তিসজা পার্টিকে আপনাদের বিশাল নির্বাচনী জয়ের জন্য। ভারত এবং হাঙ্গেরি দৃঢ়মূল বন্ধুত্ব, সমমূল্যবোধ এবং দীর্ঘকালীন পারস্পরিক মর্যাদার দ্বারা আবদ্ধ। আমি আগ্রহের সঙ্গে শ্রী ম্যাগিয়ারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি, যাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী হয় এবং গুরুত্বপূর্ণ ভারত-ইইউ কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া যায় দুই অঞ্চলে একই ধরনের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণের জন্য। @magyarpeterMP” 

 

 

SC/AP/NS