Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আজাদ হিন্দ সরকারের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

আজাদ হিন্দ সরকারের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

আজাদ হিন্দ সরকারের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

আজাদ হিন্দ সরকারের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান


নেতাজী সুভাষ চন্দ্র বসুর গঠিত আজাদ হিন্দ সরকার গঠনের ৭৫তম বর্ষপূর্তিতে দিল্লীর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

আজাদ হিন্দ সরকারের হীরক জয়ন্তীর অত্যন্ত গর্বের এই অনুষ্ঠানে দেশবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, আজাদ হিন্দ ফৌজ সরকার গঠনের ক্ষেত্রে নেতাজী সুভাষ চন্দ্র বসুর এক শক্তিশালী অবিভক্ত ভারতের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছিল। আজাদ হিন্দ সরকার দেশ গঠনের প্রক্রিয়ায় অত্যন্ত তৎপর ছিল এবং নিজস্ব ব্যাঙ্ক, মুদ্রা ও স্ট্যাম্প প্রকাশের ব্যাপারেও উদ্যোগ নিয়েছিল বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

নেতাজীর অবদানের উল্লেখ করে মোদী বলেন, সুভাষ চন্দ্র বসু দূরদর্শী ছিলেন, অত্যন্ত শক্তিশালী ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয়দের তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। অত্যন্ত অল্প বয়স থেকেই নেতাজী স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন। তাঁর মা’কে লেখা চিঠিতেই এর উল্লেখ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নেতাজী যে শুধুমাত্র ভারতীয়দের কাছেই এক অনুপ্রেরণার উৎস ছিলেন তাই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতাকামীদের জন্যও তিনি ছিলেন অন্যতম অনুপ্রেরণা। দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলাও নেতাজীর দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী দেশবাসীকে সুভাষ চন্দ্র বসুর দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেন, নেতাজীর কাজে উদ্বুদ্ধ হয়ে দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বহু ত্যাগ স্বীকারের পর ভারত স্বাধীনতা অর্জন করেছে এবং সেই স্বাধীনতা রক্ষার দায়িত্ব দেশবাসীরই।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, রানি ঝাঁসি রেজিমেন্ট গঠনের মাধ্যমে মহিলা এবং সশস্ত্র বাহিনীর সমান সুযোগ-সুবিধার ভিত্তিপ্রস্তর নেতাজী সুভাষ চন্দ্র বসুই স্থাপন করেছিলেন। সরকার প্রকৃত অর্থেই এই ঐতিহ্য বহন করে চলেছে এবং সশস্ত্র বাহিনীতে স্থায়ী কমিশনের ক্ষেত্রে মহিলাদের সমান সুযোগ-সুবিধা দেওয়ার কথা প্রধানমন্ত্রী পুনরুল্লেখ করেন।

CG/DM/…