পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৬ নভেম্বর, ২০২৪
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁর বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, তিনি বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ককে আরও মজবুত করার জন্য আবারও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন:
“আমার বন্ধু, প্রেসিডেন্ট @realDonaldTrump-এর সঙ্গে দারুণ কথোপকথন হয়েছে। তাঁর এই বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ এবং আরও বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করতে আবারও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”
SSS/AS.
Had a great conversation with my friend, President @realDonaldTrump, congratulating him on his spectacular victory. Looking forward to working closely together once again to further strengthen India-US relations across technology, defence, energy, space and several other sectors.
— Narendra Modi (@narendramodi) November 6, 2024