পিএমইন্ডিয়া
একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির অনুমোদিত প্রস্তাব অনুসারে ২০১৮র ১৭ই ডিসেম্বর সাগরমালা ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড (এসডিসিএল)জেএনপিটি এবং ডিপিটি-র সমস্ত শেয়ারগুলি কিনে নেয়। ফলে এসিডিসিএল একটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্হায় পরিণত হয় এবং আইপিজিএল এই সংস্হার অধীনে চলে আসে। এরফলে রাষ্ট্রায়্ত্ব উদ্যোগ দপ্তরের সমস্ত নির্দেশিকাগুলি আইপিজিএল-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
যেহেতু দেশের প্রথম বিদেশী বন্দর প্রকল্প হিসেবে চাবাহার বন্দর-টি গড়ে তোলা হচ্ছে, তাই কিছু কৌশলগত কারণে আইপিজিএল-কে একটি পর্ষদ পরিচালিত সংস্হা হিসেবে ৫ বছর কাজ করতে হবে। সেই কারণে জাহাজ চলাচল মন্ত্রক প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়নের জন্য এই সংস্হাটিকে রাষ্ট্রায়ত্ত্ব দপ্তরের নির্দেশিকার বাইরে নিয়ে আসার অনুরোধ জানায়।
CG/CB /NS