Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্যন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গঠনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারতীয় সমিতি নথিভুক্তি আইন, ১৮৬০-এর আওতায়একটি নথিভুক্ত প্রতিষ্ঠানহিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গঠনের অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেআজ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য এই এজেন্সিগঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে এই এজেন্সিটি কাজকরে যাবে বলে আজ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সিরনেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রণালয় নিযুক্ত একজন বিশিষ্টশিক্ষাবিদ। প্রতিষ্ঠানের সিইও-র দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় সরকার নিযুক্ত একজনমহানির্দেশক। বিভিন্ন প্রতিষ্ঠানের পদাধিকারিদের নিয়ে গঠিত হবে এনটিএ-র পরিচালনপর্ষদ। আবার, মহানির্দেশককে তাঁর কাজকর্মে সাহায্য করবেন বিশিষ্ট শিক্ষাবিদ এবংবিশেষজ্ঞদের নিয়ে গঠিত কয়েকটি গোষ্ঠী।

বর্তমানে, সিবিএসই-র পক্ষ থেকে যে সমস্ত প্রবেশিকা বা ভর্তির পরীক্ষাপরিচালনা করা হয়, সূচনায় সেই দায়িত্ব বর্তাবে এনটিএ-র ওপর। পর্যায়ক্রমে এনটিএপুরোপুরি চালু হয়ে গেলে অন্যান্য পরীক্ষা পরিচালনার দায়িত্বও পালন করবে এইস্বশাসিত প্রতিষ্ঠানটি। পল্লী অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য জেলা কিংবা মহকুমাপর্যায়ে পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য সকলরকম চেষ্টা চালানো হবে।

এনটিএ-র প্রথম বছরের কাজকর্ম শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেএককালীন ২৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। পরবর্তীকালে সংস্থাটিকে আর্থিকদিক থেকে স্বনির্ভর করে তোলা হবে।

এনটিএ গঠিত হলে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রবেশিকা পরীক্ষারক্ষেত্রে উপকৃত হবেন ৪০ লক্ষের মতো ছাত্রছাত্রী।

PG/SKD/DM/