পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৯ অগাস্ট ২০২৬
উজবেকিস্তান সফরের প্রাক্কালে সে দেশের নবীন বন্ধুদের উদ্দীপনা দেখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনন্দ প্রকাশ করেছেন। তাদের এই উদ্দীপনা-সম্বলিত একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, হিন্দিতে তাদের এমন সুন্দরভাবে নিজেদের প্রকাশ করতে দেখাটা সত্যিই হৃদয়স্পর্শী।
শ্রী মোদী এক্স-এ পোস্ট করেছেন:
উজবেকিস্তান সফরের ঠিক আগে, সে দেশের তরুণ বন্ধুদের উদ্দীপনা দেখে আমি অত্যন্ত আনন্দিত; এই ভিডিওতে তা চমৎকারভাবে ফুটে উঠেছে।
বিষয়টিকে আরও বিশেষ করে তুলেছে এই বিষয়টি যে, তারা এটি হিন্দিতে করেছে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গেই করেছে!
SC/SB/AS
As I am about to begin my Uzbekistan visit, I am very happy to see the enthusiasm of my young friends from Uzbekistan, beautifully expressed in this video.
— Narendra Modi (@narendramodi) August 29, 2026
What makes it even more special is the fact that they did it in Hindi and they did it so well! pic.twitter.com/7OReBVEfDB