পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসে পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে রৌপ্য পদক জয় করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুলবীর সিং-কে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতায় এর আগে ব্রোঞ্জ পদক জয়ের পর আবার রৌপ্য পদক জয় করে তিনি দেশকে গৌরবান্বিত করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর চমৎকার ফলাফলের প্রশংসা করে বলেন, গুলবীর সিং-র অধ্যবসায় ও ধারাবাহিক উন্নতি সারা ভারতের তরুণ দূরপাল্লার দৌড়বিদদের অনুপ্রাণিত করবে।
এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে:
“আইচি-নাগোয়ায় আগে ব্রোঞ্জ এবং এবার রৌপ্য পদক। এশিয়ান গেমসের পদক মঞ্চে গুলবীর সিং আমাদের গর্বিত করে চলেছেন!
পুরুষদের ১০,০০০ মিটার বিভাগে চমৎকার দৌড়ের জন্য তাঁকে অভিনন্দন। তাঁর অধ্যবসায় ও অগ্রগতি সমগ্র ভারতের তরুণ দূরপাল্লার দৌড়বিদদের অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী @narendramodi”
SC/PM/AS
A Bronze earlier and now a Silver in Aichi-Nagoya. Gulveer Singh keeps making us proud on the Asian Games podium!
— PMO India (@PMOIndia) September 25, 2026
Congratulations to him on a fine run in the Men’s 10,000m event. His perseverance and progress will inspire young distance runners across India: PM @narendramodi pic.twitter.com/WcTUfRtTMi