পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনস দলীয় ইভেন্টে রৌপ্য পদক জয়ী তিলোত্তমা সেন, বিদর্সা বিনোদ কোচালুমকাল এবং আশি চোকসেকে তাঁদের নিখুঁত নিপুণতার প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতে আরও অনেক সাফল্য অর্জনের জন্য শুভকামনাও ব্যক্ত করেছেন।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে :
“তিলোত্তমা সেন, বিদর্সা বিনোদ কোচালুমকাল এবং আশি চোকসের নিখুঁত নিপুণতার এক চমৎকার নিদর্শন!
এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনস দলীয় ইভেন্টে রৌপ্য পদক জয় করায় তাঁদের অভিনন্দন।
ভবিষ্যতেও তাঁরা আরও অনেক সাফল্য অর্জন করুন: প্রধানমন্ত্রী @narendramodi”
SC/SB/AS
A fine display of precision by Tilottama Sen, Vidarsa Vinod Kochalumkal and Ashi Chouksey!
— PMO India (@PMOIndia) September 26, 2026
Congratulations to them on winning the Silver medal in the Women’s 50m Rifle 3 Positions Team event at the Asian Games.
May they continue to achieve many more successes in the times to… pic.twitter.com/2jN1IKP2TA