পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০২ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রৌপ্য পদক জয় করায় ধীরাজ বোম্মাডেভারা ও কুমকুম অনিল মোহোদকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, তাঁরা অসাধারণ দক্ষতা ও উদ্দীপনা প্রদর্শন করেছেন এবং এশিয়ান গেমসের এই ইভেন্টে ভারতকে প্রথমবারের মতো রৌপ্য পদক এনে দিয়েছেন।
‘এক্স’-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে;
“চমৎকার রৌপ্য জয়!
এশিয়ান গেমসের রিকার্ভ মিক্সড দলগত বিভাগে রৌপ্য পদক জয় করায় ধীরাজ বোম্মাডেভারা ও কুমকুম অনিল মোহোদের জন্য আমরা গর্বিত।
তাঁরা অসাধারণ দক্ষতা ও উদ্দীপনার স্বাক্ষর রেখেছেন এবং এশিয়ান গেমসের এই ইভেন্টে দেশকে প্রথমবারের জন্য রৌপ্য পদক এনে দিয়েছেন।
এই স্মরণীয় সাফল্যের জন্য আমাদের দুই তীরন্দাজকে অভিনন্দন এবং তাঁদের আগামী দিনের প্রচেষ্টার জন্য রইল শুভকামনা: প্রধানমন্ত্রী
@narendramodi”
SC/MP/NS
A splendid Silver!
— PMO India (@PMOIndia) October 2, 2026
Proud of Dhiraj Bommadevara and Kumkum Anil Mohod on winning the Silver Medal in the Recurve Mixed Team event at the Asian Games.
They displayed remarkable skill and zeal, giving our nation the first-ever Silver in this event at the Asian Games.…