পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস-এ পুরুষদের তীরন্দাজিতে দলগত বিভাগে কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য কুশল দালাল, সাহিল রাজেশ যাদব এবং গণেশ মনিরত্মমকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এই ৩ জন টান টান উত্তেজনার মধ্যে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেছেন। এর মধ্য দিয়ে তাঁদের দলগত উদ্যোগ প্রতিফলিত হয়েছে।
প্রধানমন্ত্রী এই তীরন্দাজদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে :
“এশিয়ান গেমস-এ পুরুষদের তীরন্দাজিতে দলগত বিভাগে কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য কুশল দালাল, সাহিল রাজেশ যাদব এবং গণেশ মনিরত্মমকে অভিনন্দন জানাই। এই ৩ জন টান টান উত্তেজনার মধ্যে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেছেন। এর মধ্য দিয়ে তাঁদের দলগত উদ্যোগ প্রতিফলিত হয়েছে। এই তীরন্দাজদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি: প্রধানমন্ত্রী@narendramodi”
SC/CB/NS…
Kushal Dalal, Sahil Rajesh Jadhav and Ganesh Maniratnam Thirumuru clinched Gold in the Men’s Compound Team event at the Asian Games after a thrilling final. Theirs was a superb show of accuracy and teamwork. Congratulations to our champion archers. Best wishes for their future…
— PMO India (@PMOIndia) September 30, 2026