পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য পূজাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, গত দু-দশকের বেশি সময়ের পর এশিয়ান গেমস-এর এই ইভেন্টে ভারতের এই প্রথম পদক প্রাপ্তি।
প্রধানমন্ত্রী ভবিষ্যতেও পূজার সাফল্য কামনা করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে : “ভারতীয় ক্রীড়াবিদদের জন্য গর্বের এক মুহুর্ত !
এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য পূজাকে অভিনন্দন জানাই। গত দু-দশকের বেশি সময়ের পর এশিয়ান গেমস-এর এই ইভেন্টে ভারতের এই প্রথম পদক প্রাপ্তি। প্রকৃত অর্থেই এটি বড় এক অর্জন। ভবিষ্যতেও পূজার সফল হওয়ার ধারা অব্যাহত থাকুক। প্রধানমন্ত্রী @narendramodi”
SC/CB/NS…
A proud moment for Indian athletics!
— PMO India (@PMOIndia) September 29, 2026
Congratulations to Pooja on winning the Bronze medal in the Women’s High Jump at the Asian Games 2026. This is India’s first medal in the event at the Asian Games since over two decades. It’s truly a memorable achievement. Best wishes for her… pic.twitter.com/Ah1yJ0vot2