পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়ান গেমসে পুরুষদের ৪×৪০০ মিটার রিলে ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয় কুমার এবং বিশাল টিকেই-কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, দলটি চমৎকার টাইমিংয়ের ফলেই এই পদক জয় করেছে।
তাঁদের এই সাফল্য ভবিষ্যতে অ্যাথলেটিক্সের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলতে সহায়তা করবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘এক্স’ হ্যান্ডলে -এ এক পোস্টে বলা হয়েছে :
“সত্যিই অসাধারণ!
চমৎকার টাইমিংয়ের সহ পুরুষদের ৪×৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জয় করায় ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয় কুমার এবং বিশাল টিকেই-কে অভিনন্দন জানাই । তাঁদের এই সাফল্য যেন ভবিষ্যতে অ্যাথলেটিক্সের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলে: প্রধানমন্ত্রী @narendramodi”
SC/PM/SB
Remarkable indeed!
— PMO India (@PMOIndia) September 29, 2026
Congratulations to Dharmveer Chaudhary, Manu TS, Jay Kumar and Vishal TK on winning Bronze in the Men’s 4×400m Relay with a superb timing. May their success contribute to the popularity of athletics in the times to come: PM @narendramodi pic.twitter.com/TA4inEypGA