Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমসে মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে স্বর্ণপদক জয় করায় কিরণ পাহাল, পূভাম্মা এমআর, প্রাচী ও বিথিয়া রামরাজকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে দুর্দান্ত ফলাফলের জন্য কিরণ পাহাল, পূভাম্মা এমআর, প্রাচী ও বিথিয়া রামরাজকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, তাঁদের গতি ও দৃঢ় সংকল্প ভারতকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে এবং তিনি এই সাফল্যকে ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

শ্রী মোদী বলেন যে, এই ফলাফল দলগত প্রচেষ্টার মাধ্যমে কী অর্জন করা সম্ভব তার এক চমৎকার উদাহরণ। তিনি ক্রীড়াবিদদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘এক্স’ হ্যান্ডলে -এ এক পোস্টে  বলা  হয়েছে :

“এশিয়ান গেমসে মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কিরণ পাহাল, পূভাম্মা এমআর, প্রাচী ও বিথিয়া রামরাজকে অভিনন্দন। তাঁদের গতি ও দৃঢ় সংকল্প ভারতকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। এটি ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য একটি গর্বের মুহূর্ত এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে কী অর্জন করা সম্ভব তার এক চমৎকার উদাহরণ! ক্রীড়াবিদদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা: প্রধানমন্ত্রী @narendramodi”

https://x.com/PMOIndia/status/2104933873255604378?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2104933873255604378%7Ctwgr%5E459ec3154a0084571ea8aaae3cc48770d6d8a6ae%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2316707reg%3D3lang%3D1

 

SC/PM/SB