পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৩১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় স্বর্ণপদক জয়ের জন্য হর্ষ সিং-কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এই সাফল্যকে ভারতীয় জুডোর পক্ষে একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করে বলেছেন, হর্ষ সিং-এর অসাধারণ ক্রীড়ানৈপুণ্যে তাঁর আবেগ ও নিষ্ঠার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে।
এক্স-এ এক বার্তায় শ্রী মোদী বলেছেন:
“ভারতীয় জুডোর জন্য এক ঐতিহাসিক দিন!
স্বর্ণপদক জয়ের জন্য হর্ষ সিং-কে অভিনন্দন। তাঁর অসাধারণ পারফরম্যান্সে তাঁর আবেগ ও নিষ্ঠা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আগামী দিনের সাফল্য কামনা করে তাঁকে অনেক শুভেচ্ছা জানাই।
#CWG2026”
SC/MP/AS
Historic Day for Indian Judo!
— Narendra Modi (@narendramodi) July 31, 2026
Congrats to Harsh Singh for winning a Gold. His passion and dedication are clearly reflected in the exceptional performance. Best wishes for the upcoming endeavours.#CWG2026