পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এর মহিলাদের ৪৮ কেজি জুডো ফাইনালে স্বর্ণপদক জয় করায় অস্মিতা দে-কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, অস্মিতা দে-র এই কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভারতে জুডো খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে অবদান রাখবে।
শ্রী মোদী তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ‘এক্স’ (X)-এ লিখেছেন:
“সত্যিই এক স্বর্ণালী সাফল্য! জুডোর মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে স্বর্ণপদক জয়ের জন্য অস্মিতা দে-র জন্য গর্ববোধ করছি! তাঁর এই কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভারতে জুডোকে আরও জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে। তাঁর আগামী দিনের প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভেচ্ছা।”
#CWG2026”
SC/SB/DM
A golden performance indeed! Proud of Asmita Dey for winning a Gold in the Judo Women's 48KG Final! This performance will always be remembered and will contribute towards Judo becoming even more popular. Best wishes for her endeavours ahead. #CWG2026 pic.twitter.com/7quBu2GXcD
— Narendra Modi (@narendramodi) July 31, 2026