Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কর্ণাটকের মান্ড্যায় শ্রী গুরু ভৈরবৈক্য মন্দিরে উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রীর তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন

কর্ণাটকের মান্ড্যায় শ্রী গুরু ভৈরবৈক্য মন্দিরে উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রীর তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন


নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মান্ড্যায় শ্রী গুরু ভৈরবৈক্য মন্দিরে উদ্বোধনের সময়ে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন।
এক্স হ্যান্ডলে একগুচ্ছ পোস্টে তিনি বলেন, “শ্রী আদি চুঞ্চনগিরি মহাসংস্থান মঠ আমাদের গৌরবময় আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। সমাজ সেবার ক্ষেত্রে এই মঠের নানা প্রচেষ্টা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক”।
“সমাজ বিভিন্ন সময়ে এমন অনেক বিশেষ আধ্যাত্মিক ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করেছে, যাঁরা আমাদের পথ-নির্দেশ দিয়েছেন”।
“শ্রী আদি চুঞ্চনগিরি মহাসংস্থান মঠ ৯টি মূল নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়।
এই একই চেতনায় আমি সকলকে এই ৯টি ক্ষেত্রে সম্মিলিত সংকল্প গ্রহণের আহ্বান জানাই”।

 

SC/PM/SB