পিএমইন্ডিয়া
নয়া দিল্লি, ২৬ জুন ২০২৬
কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী আবেলাদো দে লা এসপ্রিয়েলাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, কলম্বিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শ্রী মোদী আরও বলেন, “আমি তাঁর সফল কার্যকালের জন্য শুভকামনা জানাই এবং আগামী দিনগুলিতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”
শ্রী মোদী ‘এক্স’ (X)-এ পোস্ট করেছেন:
কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করায় শ্রী আবেলাদো দে লা এসপ্রিয়েলাকে আন্তরিক অভিনন্দন জানাই।
কলম্বিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমি তাঁর সফল কার্যকালের জন্য শুভকামনা জানাই এবং আগামী দিনগুলিতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।
@ABDELAESPRIELLA
SC/SB/DM
Heartiest congratulations, Abelardo de la Espriella, on your victory in the Colombian presidential elections.
— Narendra Modi (@narendramodi) June 26, 2026
India values its close friendship with Colombia which continues to grow in all areas. I convey my best wishes for a successful tenure and look forward to working…