Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কাশ্মীরের বাস্তুচ্যুতদের জন্য রাজ্য সরকারের চাকরী ও কাশ্মীর উপত্যকায় সাময়িক আবাসন নির্মাণ প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে কেন্দ্রিয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার কাশ্মীরের বাস্তুচ্যুতদের পুনর্বাসনে তাদেরকে রাজ্যসরকারের অধীনে চাকরী এবং সাময়িক থাকার ব্যবস্থা করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এরজন্য ২০০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হিংসা এবং উগ্রপন্থার সমস্যার কারণে, বিশেষত প্রাথমিক পর্যায়ে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ের বহু পরিবার বাস্তুচ্যুৎ হয়। পন্ডিত সম্প্রদায়ের পাশাপাশি কিছু শিখ এবং মুসলিম পরিবারও বাস্তুচ্যুত হয়। বর্তমানে কাশ্মীর থেকে বাস্তুচ্যুত নথিভুক্ত পরিবারের সংখ্যা ৬২ হাজার। এই পরিবারগুলি এখন জম্মু, দিল্লি, জাতীয় রাজধানী অচল (এন সি আর) এবং দেশের অন্য এলাকায় বসবাস করছে।

নতুন প্রস্তাবে বলা হয়েছে, ভারত সরকারের আর্থিক সহায়তায় কাশ্মীরের বাস্তুচ্যুতদের জন্য রাজ্য সরকারের অধীনে অতিরিক্ত ৩০০০টি চাকরীর পদ সৃষ্টি করা হবে এবং যেসব বাস্তুচ্যুত কাশ্মীরিরা চাকরী পাবেন, তাদের জন্য কাশ্মীর উপত্যকায় সাময়িক আবাসন নির্মাণ করা হবে। এই প্রস্তাবগুলি রূপায়ণের জন্য আর্থিক ব্যয়ভার ভারত সরকার বহন করবে।

এর আগে ২০০৮ সালে, কাশ্মীর উপত্যকায় বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনতে ১৬১৮.৪০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়। এই প্রকল্পে কেন্দ্রীয় অর্থে রাজ্য সরকারের অধীনে ৩০০০টি পদ সৃষ্টি করার প্রস্তাব করা হয়। এর মধ্যে ১৯৬৩টি চাকরী দেওয়া হয়েছে এবং বাকীগুলির প্রক্রিয়াকরণ চলছে।

এছাড়া, থাকার সুবিধাযুক্ত ৪৬৯টি সাময়িক আবাসনও কাশ্মীর উপত্যকায় নির্মাণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাস্তুচ্যুতদের মধ্যে বন্টন করা হয়েছে।

SC/SRC/DSC/