পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
আমার প্রিয় দেশবাসী,
নমস্কার,
আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।
বন্ধুগণ,
যে ‘রিফর্ম এক্সপ্রেস’-এর পথ ভারত আজ গ্রহণ করেছে, এই বাজেট তাতে নতুন শক্তি, নতুন গতি আনবে। এই বাজেট হ’ল, আস্থা-ভিত্তিক প্রশাসন এবং মানব-কেন্দ্রিক ভাবনার বাস্তবায়ন। এটি এমন এক অনন্য বাজেট, যাতে রাজস্ব ঘাটতি হ্রাস ও মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে, উচ্চ মূলধনী ব্যয় ও উচ্চ অগ্রগতির মধ্যে সমন্বয় রাখা হয়েছে।
বন্ধুগণ,
বাজেটে ভারতের আন্তর্জাতিক ভূমিকাকে পুনরায় জোরদার করা হয়েছে। ১৪০ কোটি ভারতবাসী শুধুমাত্র দ্রুততম আর্থিক অগ্রগতির দেশ হয়ে ওঠার মধ্যে সন্তুষ্ট নয়। আমরা যত দ্রুত সম্ভব, বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে উঠতে চাই। এটিই হ’ল, কোটি কোটি দেশবাসীর দৃঢ় অঙ্গীকার। বিশ্বের ‘বিশ্বস্ত গণতান্ত্রিক অংশীদার’ এবং ‘বিশ্বস্ত উন্নতমানের সরবরাহকারী’ দেশ হিসেবে ভারতের ভূমিকা ক্রমশ বেড়ে চলেছে। সাম্প্রতিককালে ভারত যে বৃহৎ বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করেছে, যাকে সমস্ত চুক্তির ধাত্রী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তার সর্বাপেক্ষা সুযোগ-সুবিধা ভারতের তরুণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির কাছে পৌঁছনো উচিত। এই লক্ষ্যে বাজেটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বন্ধুগণ,
এই বাজেটে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং আত্মনির্ভর ভারত অভিযানে নতুন গতি আনার লক্ষ্যে এক উচ্চাকাঙ্ক্ষী রোডম্যাপ তুলে ধরা হয়েছে। বায়ো-ফার্মা শক্তি মিশন, সেমিকন্ডাক্টর মিশন ২.০, বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদন প্রকল্প, রেয়ার আর্থ করিডর নির্মাণ, বিরল ধাতুর উপর গুরুত্ব, বস্ত্র ক্ষেত্রে নতুন প্রকল্প, এমএসএমই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন – এগুলি দেশের বর্তমান ও ভবিষ্যতের চাহিদা মেটাবে। এমএসএমই এবং আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্পকে এই বাজেটে যে সহায়তা প্রদান করা হয়েছে, তা ‘লোকাল থেকে গ্লোবাল’ হয়ে ওঠার ক্ষেত্রে নতুন শক্তি যোগাবে।
বন্ধুগণ,
পরিকাঠামো ক্ষেত্রকে মজবুত করতে এই বাজেটে একাধিক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেডিকেটেড ফ্রেট করিডর, দেশজুড়ে জলপথের বিস্তার, হাইস্পিড রেল করিডর এবং টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলির উন্নয়নে বিশেষ নজর – এইসব পদক্ষেপ উন্নত ভারতের যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
বন্ধুগণ,
যে কোনও দেশের সবচেয়ে বড় পুঁজি হ’ল, সেখানকার নাগরিকরা। বিগত বছরগুলিতে দেশের নাগরিকদের সম্ভাবনাকে কাজে লাগাতে নজিরবিহীন বিনিয়োগ করেছে আমাদের সরকার। এই প্রয়াস দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়িত্বের ক্ষেত্রে ধারাবাহিকভাবে শক্তি জুগিয়ে আসছে। নির্মলা জি আজ সংসদে যা বলেছেন, এই বাজেট হ’ল – যুব শক্তির বাজেট। এই বাজেট হ’ল – তরুণদের ভাবনাচিন্তা, তরুণদের স্বপ্ন, তরুণদের দৃঢ় সংকল্প এবং তরুণদের দ্রুত অগ্রগতির ধারকবাহক। বাজেটে যে সব প্রস্তাব রাখা হয়েছে, তার মাধ্যমে নেতৃত্ব, উদ্ভাবক এবং বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল মানুষের আত্মপ্রকাশ ঘটবে। মেডিক্যাল হাব সৃষ্টির মাধ্যমে, স্বাস্থ্য পেশাদারদের মাধ্যমে, অরেঞ্জ ইকনোমির (অর্থাৎ, অডিও – ভিস্যুয়াল ও গেমিং) বিকাশের মাধ্যমে, পর্যটনকে উৎসাহদানের মাধ্যমে এবং খেলো ইন্ডিয়া মিশনের মাধ্যমে তরুণদের সামনে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। ভারতকে বিশ্বের ডেটা সেন্টার হাবে পরিণত করতে কর ছাড়ের ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য ঘোষণা করা হয়েছে। আমি এই বাজেটের জন্য ভারতের তরুণদের, বিশেষ করে অভিনন্দন জানাতে চাই। কারণ, এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আমি খুশি যে, এই বাজেটে পর্যটনের বিকাশ, বিশেষত উত্তর-পূর্বাঞ্চলের জন্য জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বন্ধুগণ,
আমাদের দেশের ১০ কোটিরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত। স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে এই বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে দেবী লক্ষ্মী প্রতিটি বাড়িতে পৌঁছতে পারেন। প্রতিটি জেলায় ছাত্রীদের জন্য নতুন আবাসিক নির্মাণ অভিযান শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলবে।
বন্ধুগণ,
আমাদের সরকার কৃষি, ডেয়ারি ক্ষেত্র এবং মৎস্যচাষকে সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসেছে। এই বাজেটেও তার ব্যতিক্রম ঘটেনি। ‘ভারত বিস্তার এআই’ – এর মাধ্যমে কৃষকরা তাঁদের নিজেদের ভাষায় তথ্য সংগ্রহ করতে পারবেন। মৎস্য ও পশুপালনের ক্ষেত্রে শিল্পোদ্যোগের বিকাশের ফলে গ্রামগুলিতে আরও কর্মসংস্থান এবং স্বনিযুক্তির সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।
বন্ধুগণ,
এই বাজেট উচ্চকাঙ্ক্ষী এবং এতে দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতি নজর দেওয়া হয়েছে। এই বাজেট তৈরির জন্য এবং গ্রাম, গরিব ও কৃষকদের কল্যাণ সুনিশ্চিত করার জন্য আমি আবার নির্মলা জি এবং তাঁর টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
SC/MP/SB
The Union Budget reflects the aspirations of 140 crore Indians. It strengthens the reform journey and charts a clear roadmap for Viksit Bharat.#ViksitBharatBudget https://t.co/26hIdizan9
— Narendra Modi (@narendramodi) February 1, 2026
This budget is the foundation for our journey towards a Viksit Bharat by 2047.#ViksitBharatBudget pic.twitter.com/PDhxvBzYfq
— PMO India (@PMOIndia) February 1, 2026
This year's budget will give India's Reform Express new energy and new momentum.#ViksitBharatBudget pic.twitter.com/IxZUtIPYDN
— PMO India (@PMOIndia) February 1, 2026
India is not content with simply being the fastest-growing economy.
— PMO India (@PMOIndia) February 1, 2026
India wants to become the world's third-largest economy. #ViksitBharatBudget pic.twitter.com/YKb3OzgW00
This year's budget presents an ambitious roadmap to give new momentum to the Make in India and Aatmanirbhar Bharat initiatives. #ViksitBharatBudget pic.twitter.com/hvkZNarV9C
— PMO India (@PMOIndia) February 1, 2026
The support that MSMEs have received in this year's budget will give them new strength to grow from local to global.#ViksitBharatBudget pic.twitter.com/gMlVuCoZJF
— PMO India (@PMOIndia) February 1, 2026
This year's budget is for Yuva Shakti!
— PMO India (@PMOIndia) February 1, 2026
The provisions made in the budget will nurture leaders, innovators and creators across various sectors.#ViksitBharatBudget pic.twitter.com/UY8DtTfH8Y
This year's budget prioritises a modern ecosystem of Self-Help Groups created and run by women.
— PMO India (@PMOIndia) February 1, 2026
The aim is to ensure that prosperity reaches every household.#ViksitBharatBudget pic.twitter.com/WefeU9eDTJ
This budget is ambitious and addresses the country's aspirations.#ViksitBharatBudget pic.twitter.com/dsMZwLVrGD
— PMO India (@PMOIndia) February 1, 2026