Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ভি এস অচ্যুতানন্দনের প্রয়াণে শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২১ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ভি এস অচ্যুতানন্দনের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। 

এক্স পোস্টে তিনি লিখেছেন :

“কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ভি এস অচ্যুতানন্দনজির প্রয়াণে শোকাহত। জনসেবা এবং কেরালার উন্নয়নে নিজের জীবনের বহু বছর তিনি উৎসর্গ করেছেন। আমরা যখন নিজেদের রাজ্যে মুখ্যমন্ত্রী পদে ছিলাম, তখন তাঁর সঙ্গে আমার আলাপচারিতার কথা মনে পড়ছে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা জানাই।”

 

SC/MP/DM