পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা খাদ্যশস্য সংগ্রহ করারপ্রক্রিয়ার জন্য পাঞ্জাব সরকারকে লিগ্যাসি ফুড ক্যাশ ক্রেডিট একাউন্ট (২০১৪-১৫ এরফসলের মরসুম পর্যন্ত) নিষ্পত্তির জন্য এক্স-ফ্যাক্টো অনুমোদন দিল| ২ জানুয়ারি ২০১৭তারিখে ব্যবসায়িক লেনদেন আইন, ১৯৬১ এর ১২ নম্বর বিধি অনুসারে ব্যয় বিভাগের এইপ্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী|
লিগ্যাসি বিষয়ের দ্রুত নিষ্পত্তি রাজ্যের বিশাল সংখ্যক কৃষকদের ফুড ক্রেডিটদেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে সহায়তা করবে এবং দেশের সামনে খাদ্য সুরক্ষা নিশ্চিতকরার জন্য খাদ্য সংগ্রহের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও সহায়তা করবে| মেয়াদীঋণ পেয়ে ক্যাশ ক্রেডিট লিমিট একাউন্ট-এর বকেয়া নিষ্পত্তি করায় সুদ পরিশোধেরক্ষেত্রে পাঞ্জাব সরকারের সঞ্চয় হবে| যা অতিরিক্ত সম্পদ সৃষ্টি করে পাঞ্জাবসরকারকে মূলধন ব্যয়ে সক্ষম করে তুলবে|
খাদ্যশস্য সংগ্রহের জন্য পাঞ্জাব সরকারের লিগ্যাসি ক্যাশ ক্রেডিট একাউন্ট(২০১৪-১৫ এর ফসলের মরসুম পর্যন্ত) নিম্নোক্তভাবে নিষ্পত্তি হবে:
১. ২০১৪-১৫ সালের খারিফ শস্যের বাজারের মরসুম পর্যন্ত পাঞ্জাব সরকারের বকেয়া ক্যাশক্রেডিট একাউন্ট-এর প্রায় ৩১,০০০ কোটি টাকা মেয়াদী ঋণে পরিবর্তিত হবে| তা আগামপ্রদানের সুবিধা সহ কুড়ি বছরের মেয়াদে বছরে দু’বারের কিস্তিতে পরিশোধ হবে| এই ঋণেরনিয়ম নির্দেশিকা আর.বি.আই. এবং ঋণ প্রদানকারী ব্যাংকের প্রস্তাব অনুসারে হবে|
২. ঋণের সঠিক পরিমাণ হবে ৩১ মার্চ ২০১৫ পর্যন্ত বকেয়া অনুসারে, যা খাদ্যশস্যের মজুতের দ্বারা সুরক্ষিত নয়| এস.বি.আই.-এর নেতৃত্বে ব্যাংকগুলোর সংঘ পাঞ্জাবসরকার, খাদ্য ও জন সংভরণ দফতর এবং আর.বি.আই. সহ সমস্ত সংশ্লিষ্টদের সঙ্গেআলোচনাক্রমে এই পরিমাণ চূড়ান্ত করবে|
৩. চতুর্দশ অর্থ কমিশন প্রতিটি রাজ্যের জন্যই অর্থবছরের গতিপথের প্রস্তাবদিয়েছে এবং সব রাজ্যের রাজস্ব ঘাটতিকে রাজ্যের জি.ডি.পি.-এর বার্ষিক ৩% করারবিষয়টি নিশ্চিত করেছে| পাঞ্জাব সরকারের জন্য বর্তমান অর্থ বছরের উপরের মেয়াদী ঋণ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব ঘাটতির সীমায় গণনা করা হবে না|
৪. দীর্ঘ মেয়াদী ঋণের ক্ষেত্রে এই লিগ্যাসি একাউন্ট রুপান্তরিত করার পরপাঞ্জাব সরকার শুধুমাত্র দীর্ঘ মেয়াদী ঋণ ফেরত দেওয়ার জন্য ঋণপত্র ইস্যু করতেপারে|
৫. এর জন্য পাঞ্জাব সরকারকে ভারত সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গেঅপরিবর্তনীয় ত্রিপাক্ষিক চুক্তি করতে হবে|
৬. লিগ্যাসি একাউন্ট এর বকেয়া নিষ্পত্তির জন্য তা হবে এককালীন পদক্ষেপ|পাঞ্জাব সরকারকে সি.সি.এল. ঘাটতি পূরণের জন্য পর্যাপ্ত বরাদ্দের সংস্থান করতে হবে|
SK/ A.D