পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিবস উপলক্ষে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের অর্থনৈতিক যাত্রাপথে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা নির্ভরযোগ্য অংশীদার। স্বচ্ছতা এবং পেশাদারী উৎকর্ষতার ক্ষেত্রে তাঁদের অঙ্গীকারের কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যেমন শক্তিশালী হয়েছে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও সুবিধা হয়েছে, শিল্পপতিদের উৎসাহিত করা হচ্ছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হচ্ছে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিবস উপলক্ষে প্রত্যেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে শুভেচ্ছা জানাই। ভারতের অর্থনৈতিক যাত্রাপথে তাঁরা নির্ভরযোগ্য অংশীদার। স্বচ্ছতা এবং পেশাদারী উৎকর্ষতার ক্ষেত্রে তাঁদের অঙ্গীকারের কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যেমন শক্তিশালী হয়েছে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও সুবিধা হয়েছে, শিল্পপতিদের উৎসাহিত করা হচ্ছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হচ্ছে। তাঁদের অভিজ্ঞ পরামর্শের কারণে দেশের অর্থনীতির তাৎপর্যপূর্ণভাবে উন্নতি হয়েছে যা দেশ গঠনের কাজে সহায়ক। আমরা বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছি, শিল্পপতিরা যাতে উন্নতি করতে পারেন এবং প্রত্যেকের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হতে পারে – সে ধরনের একটি পরিবেশ গড়ে তুলতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উদ্যোগগুলি সহায়ক হয়।”
SC/CB/DM
Greetings on Chartered Accountants' Day to the entire CA fraternity. They have long been trusted partners in India's economic journey. Through their commitment to transparency and professional excellence, they strengthen our financial systems, support businesses, encourage…
— Narendra Modi (@narendramodi) July 1, 2026