Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চিনি সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশ বহাল থাকছে আরও ছ’মাস : কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত


চিনি সম্পর্কিত গত বছরের ২৭ অক্টোবরের কেন্দ্রীয় নির্দেশ আরও ছ’মাসের জন্যকার্যকর রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভারবৈঠকে এ বছরের ২৯ এপ্রিল থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই নির্দেশ বহাল রাখার প্রস্তাবেপ্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে এবংতা জানিয়ে দেওয়া হবে সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে ।

মন্ত্রিসভার এই সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য চিনির মজুতসীমা এবং লাইসেন্সসংক্রান্ত নথিপত্রের বিষয়ে রাজ্যগুলির পক্ষ থেকে নিয়ন্ত্রণ সম্পর্কিত আদেশ জারিরকাজে সহায়তা করা। এর ফলে, সাধারণ মানুষের কাছে ন্যায্য দামে চিনি পৌঁছে দেওয়ার কাজআরও সহজ হয়ে উঠবে। একই সঙ্গে নিয়ন্ত্রণ বহির্ভূতভাবে চিনির মজুত ভাণ্ডার গড়ে তুলেঅতিরিক্ত মুনাফা অর্জনের পথ ও প্রবণতাও তাতে বন্ধ হবে।

PG/SKD/SB