Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জন –অভিযোগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী ‘প্রগতি’র মাধ্যমে

জন –অভিযোগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী ‘প্রগতি’র মাধ্যমে


জনসাধারণের ক্ষোভ ও অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় আজ খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এজন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক ‘প্রগতি’র মঞ্চটিকে ব্যবহার করেন তিনি। জন-অভিযোগ নিরসনের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে ৬০ দিনের মধ্যে এই সমস্ত অভাব-অভিযোগের নিষ্পত্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আগামী এক মাসের মধ্যে অভিযোগের বিষয়গুলি সম্পর্কে দ্রুত ব্যবস্থা নেওয়ারও কথাও বলেন তিনি। এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য শীর্ষ কর্তা-ব্যক্তিদের তাঁর নির্দেশের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

এছাড়া, রেল, সড়ক, বিদ্যুৎ এবং তেল সংক্রান্ত বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের অগ্রগতিও আজ খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি বর্তমানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে রূপায়িত হচ্ছে।

বাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলার কাজ কতটা এগিয়ে গেছে তাও খুঁটিয়ে দেখেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে বেশ ভালোরকম অগ্রগতি লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে যে সমস্ত কর্মসূচির কাজ হাতে নেওয়া হয়েছে সে সম্পর্কেও খোঁজখবর নেন শ্রী মোদী। জমি-জমা সংক্রান্ত নথিপত্রের ডিজিটাল প্রথায় সংরক্ষণের বিষয়টি পরীক্ষা করে সমস্ত নথিপত্রকে যত তাড়াতাড়ি সম্ভব আধারের সঙ্গে যুক্ত করার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সফল রূপায়ণে এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

বৈদ্যুতিন প্রথায় নাগরিক পরিষেবা প্রসারের অগ্রগতির বিষয়টি খতিয়ে দেখে প্রধানমন্ত্রী জেলাভিত্তিক পর্যালোচনা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। এক্ষেত্রে অনলাইনে কোন কোন পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে তা খুঁটিয়ে দেখতে বলেন তিনি।

সামাজিক ক্ষেত্রগুলির কাজকর্ম পর্যালোচনাকালে বিধবা পেনশন কর্মসূচির অগ্রগতির বিষয়টি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। এছাড়া, কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করেনপ্রধানমন্ত্রী।

PG/SKD/DM/S