Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জয়াললিতার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

জয়াললিতার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী তামিলনাডুর মুখ্যমন্ত্রী সেলভি জে জয়াললিতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেছেন, “সেলভি জয়াললিতার প্রয়াণে আমি গভীরভাবেশোকাহত। তাঁর প্রয়াণে ভারতীয় রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। সাধারণমানুষের সঙ্গে তাঁর যোগাযোগ, দরিদ্র, মহিলা ও সমাজের প্রান্তীয় অংশের মানুষের জন্যতাঁর দুর্ভাবনা সবসময়েই প্রেরণার উৎস হয়ে থাকবে।

এই শোকেরমুহূর্তে আমার চিন্তাভাবনা ও প্রার্থনা তামিলনাডুবাসীর সঙ্গে রয়েছে। এই অপূরণীয়ক্ষতি তাঁরা যেন সাহস ও দৃঢ়তার সঙ্গে সহ্য করতে পারেন, সেজন্য আমি তাঁদের শক্তিদেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।

জয়াললিতারসঙ্গে আমার অসংখ্যবার আলাপচারিতার কথা আমি সবসময়েই মনে রাখব। তাঁর আত্মার শান্তিকামনা করি”।

PG/ SB