Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডঃ এ পি জে আবদুল কালামের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


নতুন দিল্লি, ১৫ অক্টোবর,  ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ এ পি জে আবদুল কালামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। 
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 
“ডঃ এ পি জে আবদুল কালামের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করি। তরুণ মননকে উদ্দীপ্ত করার এবং জাতিকে বড় স্বপ্ন দেখার প্রেরণাদায়ক এক দূরদ্রষ্টা হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। সাফল্যের নেপথ্যে নম্রতা ও কঠোর পরিশ্রমের ভূমিকা যে কতোটা গুরুত্বপূর্ণ , তাঁর জীবন তা আমাদের দেখিয়ে দেয়। তিনি যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, আমরা যেন তার গঠনে প্রয়াস অব্যাহত রাখতে পারি… এমন এক ভারত, যা শক্তিশালী, আত্মনির্ভর এবং সংবেদনশীল।“ 
 https://x.com/narendramodi/status/1978291330418622968?s=46

 

SSS/SD/DM