Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তামিলনাড়ুর চেন্নাইয়ে বাড়ি ভেঙে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর চেন্নাইয়ে বাড়ি ভেঙে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

 

শ্রী মোদী পিএমএনআরএস থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আহতরা পাবেন ৫০,০০০ টাকা। 

 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

 

“তামিলনাড়ুর চেন্নাইয়ে বাড়ি ভেঙে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। সঙ্কটের এই সময়কালে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। 

 

পিএমএনআরএস থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। আহতরা পাবেন ৫০,০০০ টাকা : প্রধানমন্ত্রী @narendramodi” 

 

 

SC/CB/AS