Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাংবাদিক পায়েল মেহতা-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর ২০২৬

 

 

সাংবাদিক পায়েল মেহতা-র প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, পায়েল মেহতা ছিলেন একজন কঠোর পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সাংবাদিক; তিনি সর্বদা মাটির কাছাকাছি থাকতেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে গভীর বোঝাপড়া নিয়ে প্রতিবেদন তৈরি করতেন। শ্রী মোদী বলেন, “তাঁর আন্তরিকতা, সদয় আচরণ এবং আশেপাশের মানুষের সঙ্গে গড়ে তোলা ব্যক্তিগত সম্পর্কের জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

 

শ্রী মোদী এক্স-এ লিখেছেন:

 

পায়েল মেহতা ছিলেন একজন কঠোর পরিশ্রমী সাংবাদিক যিনি সর্বদা মাটির কাছাকাছি থাকতেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে গভীর বোঝাপড়া নিয়ে প্রতিবেদন তৈরি করতেন।

 

পেশাগত কাজের বাইরেও, তিনি তাঁর সদয় ও আন্তরিক আচরণের মাধ্যমে বহু মানুষের জীবন স্পর্শ করেছিলেন – যার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আকস্মিক ও অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক।

 

তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাঁরা যেন শক্তি ও সান্ত্বনা পান। ওম শান্তি।

 

https://x.com/narendramodi/status/2101512111532978529?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2101512111532978529%7Ctwgr%5Ef27c0c24a54a378da51e1cd8c06842e74a0ded5c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2312638reg%3D48lang%3D1

 

 

 

SC/SB/AS