Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

থানেতে বাড়ি ভেঙে প্রাণহানির খবরে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি,  ৩১ জুলাই  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের থানেতে একটি বাড়ি ভেঙে পড়ার কারণে প্রাণহানির খবরে গভীর শোক ব্যক্ত করেছেন। 

প্রধানমন্ত্রী বলেছেন, এই দুঃখজনক খবরটি জানতে পেরে তিনি মর্মাহত। সংকটের এই সময়ে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। আহতরা পাবেন ৫০,০০০ টাকা। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, 

“মহারাষ্ট্রের থানেতে একটি বাড়ি ভেঙে পড়ার কারণে প্রাণহানির খবরটি জানতে পেরে আমি মর্মাহত। সংকটের এই সময়ে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। আহতরা পাবেন ৫০,০০০ টাকা: PM @narendramodi”।

https://x.com/PMOIndia/status/2083090007313805786?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083090007313805786%7Ctwgr%5Eedbd31be5906a08697d186b5ebba48ae7bb62f70%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2292271reg%3D48lang%3D1

 

SC/CB/NS…