Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দক্ষতা বিকাশে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব এবং দক্ষতা অর্জন পছন্দের পেশা নির্বাচনের পথ বিষয়ে একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৪ নভেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরীর লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। নিবন্ধে দক্ষতা বিকাশে দেশের ক্রমবর্ধমান গুরুত্ব এবং দক্ষতা অর্জন পছন্দের পেশা নির্বাচনের পথ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স পোস্টে লিখেছে:

“ভারত তার দক্ষতা বিকাশের যাত্রাকে বিশ্বমঞ্চে নিয়ে যাচ্ছে!

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী @jayantrld দেশের দক্ষতা বিকাশের ওপর ক্রমবর্ধমান গুরুত্ব এবং দক্ষতা অর্জন পছন্দের পেশা নির্বাচনের পথ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে লিখেছেন।

 

তিনি আসন্ন ওয়ার্ল্ডস্কিলস এশিয়া ২০২৭, আইটিআই-গুলোর মানোন্নয়নে পিএম-সেতু উদ্যোগ এবং শিল্প-সংযুক্ত প্রশিক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়াসের ওপর আলোকপাত করেছেন। এছাড়াও, তিনি তুলে ধরেছেন যে কিভাবে এই উদ্যোগগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে তরুণ প্রজন্মকে নতুন নতুন সুযোগের জন্য প্রস্তুত করে তুলছে।”

 

https://x.com/PMOIndia/status/2125118533701181523?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2125118533701181523%7Ctwgr%5E6785967481a88933d898fed07034081fad000a45%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2340796reg%3D48lang%3D1

 

 

SC/AB/NS