প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নাবিকদের যোগ্যতা সম্পর্কিত শংসাপত্রের একপাক্ষিক/দ্বিপাক্ষিক স্বীকৃতির ব্যাপারে অন্যান্য দেশের সঙ্গে মডেল মউ স্বাক্ষরে অনুমোদন মিলেছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর অনুমোদনের পর বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলির সঙ্গে কেন্দ্রীয় জাহাজ চলাচল বিষয়ক ডায়রেক্টরেট জেনারেলের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করা হবে। ১৯৭৮-এর ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অফ ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচকিপিং ফর সিফেরার্স আইন অনুযায়ী এই চুক্তি স্বাক্ষরিত হবে।
বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলির সঙ্গে কেন্দ্রীয় জাহাজ চলাচল ডায়রেক্টর জেনারেলের মধ্যে এই মডেল চুক্তি স্বাক্ষরিত হলে ভারতীয় নাবিকরা সংশ্লিষ্ট দেশটিরও স্বীকৃতি পাবেন। একইভাবে, সংশ্লিষ্ট দেশের নাবিরকাও নিজের নিজের দেশের শংসাপত্র অনুযায়ী ভারতের স্বীকৃতি পাবেন। এরফলে ভারতীয় নাবিকরা সেই দেশের পতাকাবাহী জাহাজগুলিতে কাজের সুযোগ পাবেন এবং দেশীয় নাবিকদের কর্মসংস্হানের সুযোগ বাড়বে। প্রস্তাবিত এই সমঝোতাপত্র বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত হলে নৌ-বিদ্যা ও প্রশিক্ষণ, যোগ্যতা ভিত্তিক শংসাপত্র, প্রশিক্ষণের প্রামান্য নথিপত্র এবং মেডিকেল ফিটনেস সংক্রান্ত সার্টিফিকেটগুলি পারস্পরিকভাবে স্বীকৃতি পাবে। এমনকি এই সমঝোতাপত্রের ফলে স্বাক্ষরকারি উভয় দেশের নাবিকরা একে অপরের দেশের জাহাজে কর্মসংস্হানের সুযোগ পাবেন। ভারতের মতো দেশ, যেখান থেকে বিপুল সংখ্যায় প্রশিক্ষিত নাবিক বিভিন্ন দেশে পাঠানো হয়, তারা বিশেষভাবে লাভবান হবেন।
**********
CG/ BD/NS/