Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নীতি আয়োগের পুনর্গঠন উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


নতুন দিল্লি, ২৫ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পুনর্গঠন উপলক্ষে শুভকামনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, নীতি আয়োগ ভারতের নীতি-নির্ধারণী কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করেছে; এটি সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করছে, গুরুত্বপূর্ণ সংস্কারগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নাগরিকদের ‘জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য’ বৃদ্ধি করছে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তাভাবনার একটি গতিশীল মঞ্চ হিসেবে কাজ করে চলেছে।

নীতি আয়োগের পুনর্গঠন উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী অশোক কুমার লাহিড়ী জি-কে উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁর আন্তরিক শুভকামনা জানিয়েছেন। এছাড়াও, পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার জন্য তিনি শ্রী রাজীব গৌবা জি, অধ্যাপক কে. ভি. রাজু জি, অধ্যাপক গোবর্ধন দাস জি, অধ্যাপক অভয় করন্দিকর জি এবং ড. এম. শ্রীনিবাস জি-কে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ একটি বার্তায় লিখেছেন:

“নীতি আয়োগ ভারতের নীতি-নির্ধারণী কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করেছে; এটি সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করছে, সংস্কারগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ‘জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য’ বৃদ্ধি করছে। এটি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তাভাবনার একটি গতিশীল মঞ্চ হিসেবে কাজ করে।

সরকার ‘নীতি আয়োগ’ পুনর্গঠন করেছে। উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রী অশোক কুমার লাহিড়ী জি-কে আমার আন্তরিক শুভকামনা। ‘নীতি আয়োগ’-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার জন্য শ্রী রাজীব গৌবা জি, অধ্যাপক কে. ভি. রাজু জি, অধ্যাপক গোবর্ধন দাস জি, অধ্যাপক অভয় করন্দিকর জি এবং ড. এম. শ্রীনিবাস জি-কেও আমার আন্তরিক শুভকামনা রইল।

তাঁদের সকলের আগামী কার্যকাল ফলপ্রসূ ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠুক—এই কামনা করি।”

@NITIAayog 

 

SC/SB/AS