পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন এবং দেশ গঠনের ভিত্তি হিসেবে তাঁর ‘অন্ত্যোদয়’ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের দর্শনকে তুলে ধরেছেন। তাঁর আদর্শকে অনুসরণ করার এবং সামাজিক ও জাতীয় দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী সকলকে আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি সংস্কৃত ভাষার একটি সুভাষিতমও উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে সাফল্য ও উদ্ভাবন ভাগ্যের ওপর নয়, বরং নিরলস প্রয়াস ও সাহসী পদক্ষেপের ওপরই নির্ভর করে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“দেশসেবার প্রকৃত সাধক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তিনি সমাজের একেবারে শেষ সারিতে থাকা মানুষদের উন্নতিকেই দেশ গঠনের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতেন এবং ‘অন্ত্যোদয়’-এর সম্পর্কে এমন এক ধারনা প্রদান করেন, যা আজও জনকল্যাণের ক্ষেত্রে দারুণ অনুপ্রেরণা জোগায়। আসুন, এই বিশেষ দিনে তাঁর চিন্তাধারা ও আদর্শকে অনুসরণ করে সামাজিক ও জাতীয় দায়িত্ব পালনের সংকল্প পুনর্ব্যক্ত করি।
যথা যথা প্রয়ত্নঃ স্যাদ্ভবেদাশু ফলং তথা।
ইতি পৌরুষমেবাস্তি দৈবমস্তু তদেব চ॥”
SC/CB/DM
राष्ट्रसेवा के सच्चे साधक पंडित दीनदयाल उपाध्याय जी को उनकी जयंती पर सादर नमन। उन्होंने समाज की अंतिम पंक्ति में खड़े व्यक्ति के उत्थान को राष्ट्र निर्माण का आधार माना और अंत्योदय की एक ऐसी विचारधारा दी, जिससे आज भी जनकल्याण की अद्भुत प्रेरणा मिलती है। आइए, इस विशेष अवसर पर उनके… pic.twitter.com/evr9ghWWe9
— Narendra Modi (@narendramodi) September 25, 2026