Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পণ্য ও পরিষেবা কর (রাজ্যগুলিকে ক্ষতিপূরণ) সম্পর্কিত অধ্যাদেশ, ২০১৭ জারির প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


পণ্য ও পরিষেবা কর (রাজ্যগুলিকে ক্ষতিপূরণ) আইন, ২০১৭-র প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে একঅধ্যাদেশ জারির যে প্রস্তাব পেশ করা হয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকেতাতে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এই বৈঠক।

মন্ত্রিসভারএই অনুমোদনের ফলে সর্বোচ্চ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ সেস-এর মাত্রাবৃদ্ধি পেতে পারে এই বিষয়গুলির ওপর :

ক)গাড়ির চালক সহ অনধিক ১৩ জন যাত্রী সমেত মোটর যানের ক্ষেত্রে ৮৭০২১০, ৮৭০২২০,৮৭০২৩০ অথবা ৮৭০২৯০-এর আওতায় এবং

খ)৮৭০৩-র আওতায় মোটর গাড়িগুলির ক্ষেত্রে।

জিএসটিপরিষদের পক্ষ থেকে এ মাসে অনুষ্ঠিত এক বৈঠকে সর্বোচ্চ ক্ষতিপূরণ সম্পর্কিত এই সেসনির্দিষ্ট করার সুপারিশ পেশ করা হয়। তবে মোটর গাড়িগুলির ক্ষেত্রে ক্ষতিপূরণ সেস-এরপ্রকৃত হার কি হবে তা যথাসময়ে খতিয়ে দেখবে জিএসটি পরিষদ।

PG/SKD/DM/…