পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২৬-এর পুরুষদের ৫৫ কেজি বক্সিং ইভেন্টে রৌপ্য পদক জয় করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাদুমণি সিং মানডেংবামকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, জাদুমণি সিং মানডেংবামের এই সাফল্য তাঁর সাহস, শৃঙ্খলা ও অধ্যবসায়ের প্রতিফলন।
শ্রী মোদী তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাঁকে শুভেচ্ছা জানান।
এক্স-এ এক বার্তায় শ্রী মোদী বলেন;
“গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫৫ কেজি বক্সিং ইভেন্টে রৌপ্য পদক জয় করায় জাদুমণি সিং মানডেংবামকে অভিনন্দন। তাঁর এই সাফল্যের মূলে রয়েছে তাঁর সাহস, শৃঙ্খলা ও অধ্যবসায়। তাঁর আগামী দিনের প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা।
#CWG2026”
SC/SB/AS
Congratulations to Jadumani Singh Mandengbam on winning a Silver Medal in the Men’s 55 kg Boxing event at the Commonwealth Games in Glasgow. His success is powered by his courage, discipline and perseverance. All the best for the endeavours ahead. #CWG2026 pic.twitter.com/c7wGsEnnMQ
— Narendra Modi (@narendramodi) August 1, 2026