Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেক পোস্ট-এর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীশেখ হাসিনা

পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেক পোস্ট-এর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীশেখ হাসিনা


ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেক পোস্ট(আইসিপি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে । কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও যোগদেন এই ভিডিও কনফারেন্সে ।

পেট্রাপোল-বেনাপোল হল ভারত ও বাংলাদেশের মধ্যেএক গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত । দুটি দেশেরমধ্যে মোট বাণিজ্যিক পণ্যের ৫০ শতাংশেরও বেশি চলাচল করে পেট্রাপোলের মধ্য দিয়ে । ১৫ হাজার কোটি টাকারও বেশি মাত্রায় বাণিজ্যিক পণ্য চলাচল করে পেট্রাপোল সীমান্তদিয়ে । দেশের অন্যান্য সীমান্ত দিয়ে মোটপণ্য চলাচলের তুলনায় তা বেশ কয়েকগুণ বেশি । প্রতি বছর পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে পারাপার করেন প্রায় ১৫ লক্ষ মানুষ । এছাড়াও, বছরে ১.৫ লক্ষের মতো ট্রাক চলাচল করে দুটি দেশের মধ্যে এই সীমান্তমারফৎ ।

পেট্রাপোল সীমান্তটিকে আরও সুসংহত করে তোলারফলে পণ্য ও মানুষ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা, শুল্ক, অভিবাসন সহ বিভিন্ন কাজকর্ম আরওভালোভাবে সম্পন্ন করা যাবে । এছাড়াও,এই সীমান্ত দিয়ে মানুষ যেমন আরও সুষ্ঠুভাবে যাবতীয় আইনকানুন মেনে দুটি দেশের মধ্যেযাতায়াত করতে পারবে, তেমনই পণ্য পরিবহণের ক্ষেত্রেও বিশেষ সুযোগ-সুবিধা সম্প্রসারিতহবে ।

আগরতলার পর পেট্রাপোলই হল ভারতের দ্বিতীয় আইসিপিযা ভারত-বাংলাদেশকে স্থল সীমানা পথে যুক্ত করেছে । আগরতলার আইসিপি-টি অবস্থিত আগরতলা (ভারত)-আখাউড়া (বাংলাদেশ) স্থল সীমান্তে । পেট্রাপোল আইসিপি-টি এখন থেকে হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থল বন্দর ।

পেট্রাপোল আইসিপি-টি চালু হওয়ার সঙ্গে সঙ্গেএখানকার কর্মব্যস্ততাও দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে । উপকৃত হবেন স্থানীয় ব্যবসায়ীরাও । শুধু তাই নয়, পেট্রাপোল আইসিপি-টি চালু হওয়ার ফলে ভারত ও বাংলাদেশ – এই দুটি দেশের মধ্যে অর্থনৈতিকযোগাযোগ ও সংযোগও আরও জোরদার হয়ে উঠবে ।

PG/SKD/DM/