পিএমইন্ডিয়া
প্রগতির মাধ্যমে আজ এখানে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষের ক্ষোভ ও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও তিনি নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের।
মিজোরাম, উত্তরাখান্ড, হিমাচল প্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, চন্ডীগড় এবং দিল্লি সহ অন্যান্য কয়েকটি রাজ্যের রেল, সড়ক, বিদ্যুৎ এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি সম্পর্কিত পরিকাঠামো প্রসারের কাজটিও আজ প্রগতির মাধ্যমে খতিয়ে দেখেন তিনি। উত্তরাখন্ডের চারধামের মধ্যে সংযোগ গড়ে তোলার প্রকল্পটি পর্যালোচনার পর এ সম্পর্কিত প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দেন তিনি।
রেল স্টেশনগুলিকে ঢেলে সাজাতে যে সমস্ত প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে, সে সম্পর্কেও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রতিটি রাজ্যে যাতে অন্তত একটি করে এ ধরণের প্রকল্পের কাজ শুরু করা যায়, সে সম্পর্কে কাজ ও চিন্তাভাবনার জন্য তিনি পরামর্শ দেন বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের। প্রধানমন্ত্রী বলেন, রেল স্টেশনগুলি নতুনভাবে গড়ে তোলা হলে তা অর্থনৈতিক কর্মতৎপরতার এক একটি কেন্দ্র হয়ে উঠবে।
জাতীয় ফ্যাশন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির (এন আই এফ টি) ক্যাম্পাসকে আরও সম্প্রসারিত করে তোলার বিষয়টিও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যত্র গ্রিড ব্যবস্থায় সৌরবিদ্যুৎ প্রকল্প সংস্থাপনের বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের নিজের নিজের রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার আর্জি জানান তিনি।
কালাজ্বর নির্মূল করার কর্মসূচিটি সম্পর্কেও খোঁজখবর নেন শ্রী মোদী। যতদ্রুত সম্ভব এটিকে নির্মূল করার আহ্বান জানান তিনি। মিশন ‘ইন্দ্রধনুষ’ কর্মসূচিটির পর্যালচনার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিশুদের টিকাকরণের কর্মসূচিটির ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী
PG/SKD/SB
Today's PRAGATI session was extensive. We discussed infra projects, Mission Indradhanush, upgradation of NIFT campuses & other issues.
— Narendra Modi (@narendramodi) February 17, 2016
Discussed comprehensive re-development of railway stations. We want to make our stations iconic structures & centres of economic activities.
— Narendra Modi (@narendramodi) February 17, 2016
Also called for expediting work on the Char-Dham road connectivity improvement project in Uttarakhand. https://t.co/Z18lG3benQ
— Narendra Modi (@narendramodi) February 17, 2016