Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব শ্রী নৃপেন্দ্র মিশ্রের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী, যেখানে প্রধানমন্ত্রী মোদীর শাসন ও নেতৃত্বের পদ্ধতির উপর আলোকপাত করা হয়েছে


নয়াদিল্লি, ০৮ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব শ্রী নৃপেন্দ্র মিশ্রের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।
প্রবন্ধটিতে শ্রী নৃপেন্দ্র মিশ্র লিখেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিষয়টি তাঁর কর্মপদ্ধতির মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। এতে তুলে ধরা হয়েছে, কীভাবে প্রস্তুতি, সিদ্ধান্তমূলক পদক্ষেপ এবং সমাধান খোঁজার উপর তাঁর মনোযোগ, শাসনকার্য ও তার ফলাফলের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিকে রূপ দিয়েছে। 
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্টে বলা হয়েছে:
প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব শ্রী নৃপেন্দ্র মিশ্র লিখেছেন, “PM @narendramodi’র নেতৃত্বের বিষয়টি তাঁর কর্মপদ্ধতির মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। প্রস্তুতি, সিদ্ধান্তমূলক পদক্ষেপ এবং সমাধান খোঁজার উপর তাঁর মনোযোগই তাঁর শাসন ও ফলাফল অর্জনের দৃষ্টিভঙ্গিকে রূপ দিয়েছে।”

 

SC/PM/SB