Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নানা পাটেকর জির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ


 নয়াদিল্লি, ৮ অক্টোবর, ২০২৬

 

প্রবাদপ্রতিম অভিনেতা নানা পাটেকর জি-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, নানা পাটেকরের মতো স্বকীয়তা খুব কম অভিনেতার ক্ষেত্রেই দেখা যায়। যেকোনও চরিত্রকেই অনবদ্য নিজস্বতা ও সৃজনশীলতায় ফুটিয়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। প্রজন্মের পর প্রজন্ম তাঁর বলিষ্ঠ অভিনয়ে মুগ্ধ হয়েছে এবং হবে। হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে তাঁর অবদান অতুলনীয়। তাঁর প্রয়াণে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।    

https://x.com/narendramodi/status/2108040795844706467?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2108040795844706467%7Ctwgr%5Ea1da2e4c6fe006b228f871e25742e2d65c36e317%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2320571reg%3D48lang%3D1 

 

SC / AC /AG