নতুন দিল্লি, ২২ নভেম্বর, ২০২৬
রাজস্থানের কোটায় একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
রাজস্থানের কোটায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। শোকের এই মুহূর্তে আমার সমবেদনা শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি।
যারা প্রাণ হারিয়েছেন, তাদের নিকটাত্মীয়দের প্রত্যেককে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে: প্রধানমন্ত্রী @narendramodi
SC/SB/AS
Pained to learn about the loss of lives in a tragic mishap in Kota, Rajasthan. My thoughts are with the bereaved families in this hour of grief. May the injured recover at the earliest. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each of those who lost their lives. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 22, 2026