Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাক্ষাৎ


নতুন দিল্লি, ০৪ জুন, ২০২৬

 

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ডেলসি রদ্রিগেজ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ডেলসি রদ্রিগেজের সঙ্গে দেখা করে ভালো লাগলো। জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং নাগরিকদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণ নিয়ে আমাদের মধ্যে বিশদে আলোচনা হয়েছে।

লাতিন আমেরিকার একজন মূল্যবান অংশীদার হিসেবে, ভেনেজুয়েলার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা দক্ষিণী বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নাগরিকদের পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করে যাব। @delcyrodriguezv”

 

SC/SD/SKD