পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, তুলে ধরেছেন তাঁদের আত্মত্যাগ এবং নিষ্ঠাকে যাঁরা দেশের সেবায় ব্যক্তিগত সুখ-সাচ্ছন্দ্য পরিহার করেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন ;
“ভস্মীকৃতস্বার্থসৌখ্যপরিচর্চিতবিগ্রহাঃ।
স্বরাজ্যযোগনির্মগ্না ধন্যাস্তে বীরযোগিনঃ।।”
যাঁরা তাঁদের ব্যক্তিগত সুখ-সাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, এবং পুরো জীবনটাই আত্মনিয়ন্ত্রণ সেবায় উৎসর্গ করেছেন, তাঁরাই প্রকৃত নায়কোচিত ভক্ত, দেশের জন্য প্রকৃতই আশীর্বাদধন্য।
SC/AP/NS
भस्मीकृतस्वार्थसौख्यपरिचर्चितविग्रहाः। स्वराज्ययोगनिर्मग्ना धन्यास्ते वीरयोगिनः॥ https://t.co/l8p6WVHaHk
— Narendra Modi (@narendramodi) October 8, 2026